× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের দায়িত্বে থাকা ৪৯ কর্মকর্তা প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ২২:৩৪ পিএম

নির্বাচনের দায়িত্বে থাকা ৪৯ কর্মকর্তা প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে ৪৯ কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে রিটার্নিং কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, আমরা চেষ্টা করেছি শিবগঞ্জ উপজেলাবাসীকে একটি সুন্দর-নিরপেক্ষ নির্বাচন দিতে চেয়েছি এবং আমরা সফল হয়েছি। এবারের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, কয়েকজন প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ৮ জন প্রিসাইডিং কর্মকর্তা ১৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, ২৪ জন পোলিং অফিসার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন প্রার্থীর প্রচারণায় অংশগ্রহণ করেছিল এবং অন্যরা প্রার্থীদের নিকটজন। ভোটগ্রহণ কর্মকর্তাদের ১০ ভাগ অতিরিক্ত তালিকা করা হয়। তাই এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা