× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ১৬:৫৮ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ১৭:৫০ পিএম

মঙ্গলবার দুপুরে কামালপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে নিহত আট বছর বয়সি নাফিজা মোবারক মাদিহা ও পাঁচ বছর বয়সি মো. ওমর। ছবি : সংগৃহীত

মঙ্গলবার দুপুরে কামালপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে নিহত আট বছর বয়সি নাফিজা মোবারক মাদিহা ও পাঁচ বছর বয়সি মো. ওমর। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আট বছর বয়সি নাফিজা মোবারক মাদিহা ও পাঁচ বছর বয়সি মো. ওমর কামালপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান। নাফিজা স্থানীয় এক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী এবং ওমর প্লে শাখার ছাত্র।  

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর ঘাটে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় ওমর। এ সময় ভাইকে বাঁচাতে পানিতে নামে নাফিজা। এতে দুজনেই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) খুরশিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। একসঙ্গে দুটি সন্তানের মৃত্যু বেদনাদায়ক। নিহতদের মা-বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা