× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

মিঠাপুকুরে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবক আটক

রংপুর অফিস

প্রকাশ : ২১ মে ২০২৪ ১২:৫৩ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ১৭:৪১ পিএম

পুলিশি হেফাজতে আটক রুমান মিয়া ও রাশেদ মিয়া। প্রবা ফটো

পুলিশি হেফাজতে আটক রুমান মিয়া ও রাশেদ মিয়া। প্রবা ফটো

রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন মিঠাপুকুর দূর্গাপুরের রুমান মিয়া ও শঠিবাড়ির রাশেদ মিয়া। 

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে শঠিবাড়ি কলেজকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 

দূর্গাপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শঠিবাড়ি কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে রুমান ও রাশেদ তাদের নিজেদের ভোট দেন। এরপর তারা ভোট কক্ষে পোলিং অফিসারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দেন। এ সময় কর্মকর্তারা বাধা দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কেন্দ্রের বাইরে পুলিশ তাদের আটক করে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। আটক দুই যুবক হেলিকপ্টার প্রতীকের কর্মী-সমর্থক বলে জানান স্থানীয়রা।

মিঠাপুকুর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা (মোটরসাইকেল), উপজেলা যুবলীগের সাবেক নেতা মো. কামরুজ্জামান (হেলিকপ্টার) এবং স্বতন্ত্র শাহ সাদমান ইশরাক (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা