× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ১০:০৭ এএম

আপডেট : ২১ মে ২০২৪ ১০:৫৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নরসিংদীর আমিরগঞ্জে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রেলস্টেশনে আটকে থাকার ঘটনা ঘটে। পরে খানাবাড়ি থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি নরসিংদী স্টেশনে আনা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৭টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ট্রেনটির ইঞ্জিন নরসিংদীর আমিরগঞ্জ ব্রিজের কাছে এসে বিকল হয়ে পড়ে।

ভোগান্তিতে পড়া যাত্রীরা জানায়, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি আখাউড়া থেকে ছেড়ে নরসিংদীর আমিরগঞ্জ ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা অভিমুখী চাকরিজীবী তিতাস কমিউটারের নিয়মিত যাত্রীসহ ট্রেনের হাজারো যাত্রী ভোগান্তিতে পড়ে। পুরোনো ইঞ্জিন দিয়ে ঢাকা-নরসিংদী-আখাউড়া রেলপথে চলাচল করছে এ ট্রেনটি। এতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ভোগে পড়তে হচ্ছে নিয়মিত যাত্রীদের।

নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মুসা মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটির ইঞ্জিন আমিরগঞ্জ স্টেশনসংলগ্ন ব্রিজের কাছে এসে বিকল হয়ে যায়। পরে খানাবাড়ি থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি নরসিংদী স্টেশন এনে রাখা হয়েছ। এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। ঢাকায় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেন চলাচল এখন স্বাভাবিক আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা