× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বোনকে হাতুড়িপেটা করা সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৪ ১৩:২৫ পিএম

আপডেট : ২০ মে ২০২৪ ১৩:৫১ পিএম

আলিফ ইয়ামান পায়েল। ছবি : সংগৃহীত

আলিফ ইয়ামান পায়েল। ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহরে যমজ দুই বোনকে রড ও হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৯ মে) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের সই করা একপত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি  আলিফ ইয়ামান পায়েলকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। 

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘পায়েলের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী সংসদে জানানো হয়েছিল। কেন্দ্রীয় সংসদ পায়েলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

গত শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাটমোহর পৌর সদরের  উথুলি খামারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী যমজ দুই বোন মিমিয়া ও লামিয়াকে রড হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে ছাত্রলীগ নেতা পায়েল ও তার বাবা-মা। 

গুরুতর আহত দুই বোনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে এ ঘটনায় যমজ বোনের বাবা রেজাউল করিম রিজু বাদী হয়ে চাটমোহর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর ওই রাতেই ছাত্রলীগ নেতা পায়েলের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। আর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন পায়েল ও তার মা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা