নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ০৯:২০ এএম
আপডেট : ২০ মে ২০২৪ ১১:২২ এএম
রবিবার বিকালে অভিযানে মাংস উদ্ধার করে কোস্টগার্ড। তবে কাউকে আটক করা যায়নি। প্রবা ফটো
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে মাথা, চামড়া, চারটি পাসহ হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় জড়িত কাউকে আটক করা যায়নি। রবিবার (১৯ মে) বিকালে হাতিয়ার ঢালচরে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ডসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতিয়ার ঢালচর থেকে মাথা, চামড়া, চারটি পাসহ হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের অবস্থান টের পেয়ে চক্রটি কাটা হরিণগুলো রেখে পালিয়ে যায়।
এম মতিউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হরিণের মাংস বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।