× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি বন্ধে পুলিশের ফেস্টুন

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৯ মে ২০২৪ ২৩:৩২ পিএম

বরিশালে নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি বন্ধে পুলিশের ফেস্টুন

বরিশাল নগরীতে নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি বন্ধে কার্যক্রম শুরু করেছে মহানগর পুলিশ। এজন্য তারা নির্মাণাধীন বিভিন্ন ভবনে ফেস্টুন টানিয়ে দিয়েছে। রবিবার (১৯ মে) থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান মহানগরের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা।

তিনি জানান, মহানগর পুলিশের চার থানা এলাকার নির্মাণাধীন ভবনে ‘বিশেষ বিজ্ঞপ্তি’ নামের এ ফেস্টুন টানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট থানার ওসি, সহকারী পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও মহানগর পুলিশের কন্ট্রোলরুমের নম্বর দেওয়া হয়েছে। পুলিশ ভবনের নির্মাণ কাজ পর্যবেক্ষণ করবে।

বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে ‘এ বাড়ির নির্মাণ কাজ বরিশাল মেট্রোপলিটন পুলিশ পর্যবেক্ষণ করছে। বাড়িওয়ালা নিজ পছন্দমতো সুবিধাজনক জায়গা থেকে ইট, বালু, রডসহ অন্যান্য নির্মাণ সামগ্রী ক্রয় করবেন। কেউ ইচ্ছার বিরুদ্ধে কোন প্রকার নির্মাণ সামগ্রী ক্রয় ও বিক্রয়ের চেষ্টা করলে অথবা চাঁদা দাবি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চাঁদাবাজি বন্ধে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে জানিয়ে মহানগরের উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ‘নির্মাণাধীন ভবনে বিভিন্ন কৌশলে চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ রয়েছে। যার প্রেক্ষিতে মেট্রোপলিটন পুলিশ উদ্যোগী হয়েই এ কাজটি করছে। এরপরও যারা সতর্ক হবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

নির্মাণাধীন ভবন মালিকদের একাধিক সূত্রে জানা গেছে, মেট্রোপলিটন এলাকায় ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকা বিভিন্ন বালুর ও ইটের খোলা থেকে ইট-বালু কেনার জন্য মালিকদের বাধ্য করা হয়। পাশাপাশি তাদের কেউ কেউ এলাকাভিত্তিক রড, সিমেন্ট, স্যানিটারি ফিটিংস, বৈদ্যুতিকসামগ্রীসহ বিভিন্ন সামগ্রীর খুচরা ব্যবসায়ী কিংবা ব্যবসার সঙ্গে জড়িত। পণ্যের গুণগত মান থাকুক বা না থাকুন সেখান থেকেই কিনতে বাধ্য করা হয় বাড়ির মালিকদের।

এ ছাড়া অসুস্থতা, পিকনিকসহ বিভিন্ন কৌশলে নির্মাণাধীন ভবন মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলো একটি মহল। বিষয়টি জানতে পেরে প্রাথমিক সতর্কতা হিসেবে ফেস্টুন লাগানোর এ কার্যক্রম হাতে নিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা