× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় কোল্ডস্টোরেজে ১ লাখ ডিম, ম্যানেজারকে জরিমানা

বগুড়া অফিস

প্রকাশ : ১৮ মে ২০২৪ ২০:২০ পিএম

জব্দ করা ডিম। প্রবা ফটো

জব্দ করা ডিম। প্রবা ফটো

বগুড়ায় কোল্ডস্টোরেজে অবৈধভাবে মজুদের ১ লাখ ডিম উদ্ধার করা হয়েছে।  শনিবার (১৮ মে) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২ এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এসব ডিম উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

তিনি জানান, অভিযানে কোল্ডস্টোরেজ থেকে অবৈধভাবে মজুদ করা এক লাখ ডিম পাওয়া যায়৷ এই অপরাধে  কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় কোল্ডস্টোরেজের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে তাদের বাজারজাত করা হয়। এছাড়া অবশিষ্ট ৬০ হাজার ডিম অতিদ্রুত বাজারজাতে তাদের ক্রয়মূল্যে বিক্রি করার জন্য বলা হয় এবং মুচলেকা নেওয়া হয়। 

অভিযানে বগুড়া সদর থানা পুলিশ ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা