× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বিভিন্ন গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিল পুলিশ

বগুড়া অফিস

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৫:৫৮ পিএম

আপডেট : ১৮ মে ২০২৪ ১৬:২১ পিএম

শনিবার সকালে শহরের বনানী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার । প্রবা ফটো

শনিবার সকালে শহরের বনানী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার । প্রবা ফটো

বগুড়ায় অবৈধ হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শনিবার (১৮ মে) সকাল ৯টা থেকে শহরের বনানী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় ট্রাফিক পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। এ সময় ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, অবৈধ হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ১৪টি গাড়ির হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এ ছাড়া ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা