× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহ-১ উপনির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের নায়েব আলী

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৫:৫৩ পিএম

আপডেট : ১৮ মে ২০২৪ ১৬:১৮ পিএম

নায়েব আলী জোয়ার্দ্দার। প্রবা ফটো

নায়েব আলী জোয়ার্দ্দার। প্রবা ফটো

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার। 

শনিবার (১৮ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে বেসরকারিভাবে নায়েব আলী জয়ী হয়েছেন।

ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপনির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। তিনজন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিদ্রোহী প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ কারণে একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নায়েব আলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।  

রবিবার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ হবে বলেও জানান তিনি।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা