× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমারখালীতে দেনমোহর নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৫:৩৯ পিএম

আপডেট : ১৮ মে ২০২৪ ১৬:৩৩ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিয়ে বিচ্ছেদের পর দেনমোহর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস শেখ আড়পাড়া গ্রামের মৃত আকবর শেখের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ইউনুস শেখের ছেলের সঙ্গে পাশের গ্রামের মুক্তার হোসেনের মেয়েরে বিয়ে হয়। এক বছর পর তাদের দাম্পত্য জীবনে বিরোধ সৃষ্টি হয়। সালিশের মাধ্যমে ২ লাখ ৪০ হাজার টাকা দেনমোহর দেওয়ার শর্তে তাদের বিচ্ছেদ হয়। এ টাকা দেওয়াকে কেন্দ্র করে ইউনুসের পরিবার ও মুক্তারের পরিবারের বিরোধ সৃষ্টি হয়।

শনিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের মাঠে ইউনুস ধান কাটছিলেন। এ সময় মুক্তার ও তার দুই ছেলেসহ ১০ থেকে ১২ জন ইউনুসের ওপর হামলা চালায়। খবর পেয়ে ইউনুসের লোকজন পাল্টা হামলা চালায়। এতে ৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম ইউনুস শেখ বলেন, পূর্ব শত্রুতার জেরে ইউনুসকে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা