× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৩:০৬ পিএম

আপডেট : ১৮ মে ২০২৪ ১৪:৩৬ পিএম

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

রাঙামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকালে উপজেলার লংগদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ইউপিডিএফ কর্মী ৫০ বছর বয়সি বিধ্যাধন চাকমা ওরফে তিলক এবং ৩৫ বছর বয়সি স্থানীয় বাসিন্দা ধন্যমণি চাকমা।

ইউপিডিএফের অভিযোগ, সকালে ওই এলাকায় সাংগঠনিক কাজ করার সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) হামলায় দুজন নিহত হন। তাদের মধ্যে একজন ইউপিডিএফ কর্মী এবং আরেকজন স্থানীয়।

এক সংবাদ বিবৃতি দিয়ে দলটি বলেছে, ‘সন্তু লারমা আবারও তার খুনি বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের হত্যা করা শুরু করেছেন। পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে সন্তু লারমা একজন খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।’

এতে আরও বলা হয়, ‘অবিলম্বে লংগদুতে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের হত্যাকারী খুনি-সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাসীদের মদদদাতা সন্তু লারমাকে গ্রেপ্তার করে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।’

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ঘটনায় জেএসএসের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়ে থাকতে পারে।

ওসি হারুনুর রশিদ বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে একজন ইউপিডিএফ কর্মী ও স্থানীয় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এলাকাটি খুব দুর্গম। আমাদের পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা