× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলীখেলায় চ্যাম্পিয়ন তিনজন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১০:০৭ এএম

আপডেট : ১৮ মে ২০২৪ ১০:৪৫ এএম

শুক্রবার বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শুক্রবার বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলীখেলা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত বলীখেলায় দেশের বিভিন্ন জেলা থেকে নারী বলীসহ ৩৬ জন বলী খেলোয়াড় অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টায় মর্মসিংহ ত্রিপুরার সভাপতিত্বে  বলীখেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

ঐতিহ্যবাহী খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত বলীখেলা দেখতে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল খেলায় কেউ কাউকে হারাতে না পারায় কুমিল্লার শাহজালাল বলী ও খাগড়াছড়ির সুমন বলী এবং সৃজন বলীকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ গ্রুপ পর্বের বিজয়ীদের মাঝে মেডেল এবং ট্রফি বিতরণ করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর প্রমুখ। 

কুমিল্লার শাহজালাল বলী চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় ১১৪তম আসরের চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ ছাড়াও সৃজন বলী বর্তমানে পার্বত্য চট্টগ্রামের শ্রেষ্ঠ বলী। তিনি রাঙামাটিতে অনুষ্ঠিত পার্বত্য অঞ্চল বলীখেলায় পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং সুমন বলীও বর্তমানে তরুণ বলী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা