× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৪ ২২:৪৭ পিএম

আপডেট : ১৭ মে ২০২৪ ২২:৪৮ পিএম

দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা

পাবনার চাটমোহরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাদের বাবা।

শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উথুলি খামারপাড়া গ্রাম এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলিফ ইয়ামান পায়েল পৌর সদরের আরাজি উথুলী খামারপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে। চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি তিনি। আহতরা হলেন মিম ও তার বোন লাম। একই এলাকার রেজাউল করিম রিজুর জমজ মেয়ে তারা।

চাটনোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা প্রতিদিনের বাংলাদেশকে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন পায়েল। এসময় প্রতিবেশী লাম তাকে গিয়ে বলেন- গাছ কাটার সময় তাদের কলাগাছ যেন নষ্ট না হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করে। বোন মিম এগিয়ে আসলে তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এসময় পায়েলের বাবা-মা সেখানে উপস্থিত ছিলেন। তারাও দুই বোনকে মারধর করেন। চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের লোকজন এসে এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পায়েল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার মায়ের সঙ্গে ওরা দুই বোন মারামারি করছে। আমি তাদের ঠেকাতে গিছিলাম। আমি তাদেরকে মারিনি। আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য।’

এ বিষয়ে চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। সন্ত্রাসিমূলক কর্মকাণ্ডের জায়গা ছাত্রলীগে নেই। যদি সে দোষী সাব্যস্ত হয়, আমি তার বিরুদ্ধে শাস্তির দাবি জানাই। যেহেতু ছাত্রলীগের কমিটি জেলা ছাত্রলীগের নিয়ন্ত্রণে। সে কারণে জেলা ছাত্রলীগ এই বিষয়টি দেখবে।’

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘বিষয়টি এখনো আমি জানি না। যদি এমন ঘটনা ঘটে থাকে এবং তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

চাটনোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা