× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে দুই বোন-ভাইয়ের জন্ম

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৪ ২০:২১ পিএম

আপডেট : ১৭ মে ২০২৪ ২০:৪৭ পিএম

একসঙ্গে দুই বোন-ভাইয়ের জন্ম

গাজীপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৭ মে) বিকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। মা ও নবজাতকরা সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম সজীব বলেন, ‘গর্ভধারণের আগে থেকেই আফসানা-রিপন দম্পতি তাদের তত্ত্বাবধানে ছিল। আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারিকে প্রাধান্য দেওয়া হলেও ঝুঁকির কথা বিবেচনা করে ওই নারীর সিজার করানো হয়। এখন সন্তান ও মা উভয়ই সুস্থ আছে।’ 

চিকিৎসক গাইনি বিশেষজ্ঞ ডা. নাফিসা আনোয়ার মারিয়ানা বলেন, ‘প্রথমে নরমাল ডেলিভারি করতে চেয়েছিলাম। পরে পরিবারের অনুরোধ ও ঝুঁকির কথা চিন্তা করে আমার তত্ত্বাবধানে তিনটি সন্তান জন্ম দেন আফসানা। তাদের মধ্যে দুটি কন্যা ও  একটি ছেলে। নবজাতকদের সবার ওজন দুই কেজির ওপরে৷’ 

সন্তানদের বাবা রিপন মিয়া বলেন, ‘আমরা সবাই আনন্দিত। একসঙ্গে তিনটি সন্তান হয়েছে। তাও আবার দুই মেয়ে এক ছেলে।  সন্তান ও আমার স্ত্রী সুস্থ রয়েছে এটিই স্বস্তির এবং আনন্দের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা