× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করলে ছাড় দেওয়া হবে না : ইসি আহসান হাবিব

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৪ ২০:১৯ পিএম

আপডেট : ১৭ মে ২০২৪ ২১:৫৮ পিএম

শুক্রবার ভোলা জেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। প্রবা ফটো

শুক্রবার ভোলা জেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। প্রবা ফটো

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, ‘উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে কেউ যদি প্রভাব বিস্তার বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। ওই ব্যক্তি যে কেউ হোক না কেন ছাড় দেওয়া হবে না।’

শুক্রবার (১৭ মে) বিকালে ভোলা জেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আহসান হাবিব বলেন, ‘কোনো কেন্দ্রে একটি জাল ভোট পড়লে ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। ওই কেন্দ্রে আবারও নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিকের ওপর কেউ হামলা বা ক্যামেরা ভাঙচুর করলে তাকে দুই থেকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হবে।’

এ সময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা