টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪ ১৮:৩৯ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪ ১৮:৫১ পিএম
কক্সবাজারের টেকনাফের লম্বরী ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি পোঁটলার ভেতর থেকে ২ কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার (১৭ মে) এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন লম্বরী ঘাট এলাকায় অবস্থান নেয় বিজিবির বিশেষ চোরাচালান প্রতিরোধ টহল দল। কিছুক্ষণ পর বঙ্গোপসাগরের তীরে লম্বরী ঘাট থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে একটি পোঁটলা হাতে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখা যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতের পোঁটলা ফেলে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। বিজিবির টহল দল ফেলে যাওয়া পোঁটলা থেকে ২ কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
তিনি আরও বলেন, ‘চোরাকারবারিকে শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।’