× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কের পাশের ৩০টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৪ ১৬:৪১ পিএম

রাঙ্গুনিয়ায় সড়কের পাশ থেকে গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

রাঙ্গুনিয়ায় সড়কের পাশ থেকে গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট সড়কের দুই স্থান থেকে ৩০টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কয়েক দিনের ব্যবধানে রাজারহাট-ধামাইরহাট সংযোগ সড়ক ও রাজারহাট ফুলবাগিচা এলাকা থেকে গাছগুলো কাটা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে তদন্ত করছে বন বিভাগ। 

সরেজমিনে দেখা যায়, রাজারহাট ফুলবাগিচা সড়কের পাশে থাকা ৮-১০টি গাছ কেটে নিয়েছেন মো. হারুন নামে এক ব্যক্তি। তিনি গাছগুলো ব্যক্তিগতভাবে রোপণ করেছেন বলে জানান। স্থানীয়রা জানান, দুই দিনে তিনি গাছগুলো কেটে স্থানীয় এক সওদাগরের কাছে বিক্রি করে দিয়েছেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল কাদের জানান, হারুন নামে ওই ব্যক্তি গাছগুলো কেটেছে শুনেছি। বন বিভাগের লোকও এসেছিল। তবে তারা চলে যাওয়ার পর গাছগুলো তিনি অন্যত্র বিক্রি করে দিয়েছেন। এদিকে রাজারহাট-ধামাইরহাট সংযোগ সড়কে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে প্রায় ২০টি গাছ কাটা হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, ইউনিয়ন পরিষদের চৌকিদারকে গাছ কাটার সময় দেখেছিল।

দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার জানান, গাছ কে কেটেছে জানি না। চৌকিদার কাটা গাছের ডালপালা এনেছিল। ইছামতী রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, আমরা দক্ষিণ রাজানগর সড়কের পাশ থেকে গাছ কাটার সংবাদ শুনেছিলাম। রাজারহাট-ধামাইরহাট সড়কের গাছগুলো যেহেতু পরিষদ থেকে লাগানো, সেহেতু তারা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে পারে। তবে কেহ ব্যক্তিগত মালিকানা দাবি করে গাছ কাটতে পারবেন না। এক্ষেত্রে ইউএনও থেকে রেজল্যুশন করে গাছ কাটতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব জানান, এ বিষয়ে উপজেলা রেঞ্জ কর্মকর্তাকে তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা