× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে পুড়ল দুর্গম পাহাড়ের ১১ বসতঘর

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৪ ১৬:২৭ পিএম

আপডেট : ১৭ মে ২০২৪ ১৬:৩৫ পিএম

শুক্রবার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা থুইসাপাড়ায় আগুন লেগে ১১টি বসতঘর পুড়ে যায়। প্রবা ফটো

শুক্রবার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা থুইসাপাড়ায় আগুন লেগে ১১টি বসতঘর পুড়ে যায়। প্রবা ফটো

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ের একটি গ্রামে আগুন লেগে ১১টি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পার্শ্ববর্তী জিন্নাহপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ সময় তিনজন সামান্য আহত হয়েছে। তাদের জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের মেডিকেল সহকারী প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

স্থানীয়রা জানায়, থানচি সদর থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসাপাড়ার এক পরিবারের রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত। পরে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১১টি বসতঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। 

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান, তার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থুইসাপাড়ায় আগুনে ১১টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকার বেশি হবে। ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহায়তা দেওয়া হবে।

থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ (সাব-অফিসার) মো. ইসমাইল মিয়া প্রতিদিনের বাংলাদেশকে জানান, একজন সাংবাদিকের মাধ্যমে আগুন লাগার খবর পেয়েছেন। এলাকাটি দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে সময়মতো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা