× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীয়তপুরে গরু চুরির মামলায় গ্রেপ্তার ১

সখিপুর (শরীয়তপুর) সংবাদদাতা

প্রকাশ : ১৬ মে ২০২৪ ১২:৩৮ পিএম

আপডেট : ১৭ মে ২০২৪ ১৬:২৯ পিএম

চুরি হওয়া দুটি গরু উদ্ধার করার সময় চোরকে আটক করে জনতা পুলিশের কাছে ধরিয়ে দেয়। প্রবা ফটো

চুরি হওয়া দুটি গরু উদ্ধার করার সময় চোরকে আটক করে জনতা পুলিশের কাছে ধরিয়ে দেয়। প্রবা ফটো

শরীয়তপুরের সখিপুরে গরু চুরির মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) ভোরে সখিপুরের চরকুমারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে  বৃহস্পতিবার (১৫ মে) সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রশিদ হাওলাদার। তিনি সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়ার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ মে) ভোর রাতে আব্দুর রশিদ দুটি গরু চুরি করে। তারপর তিনি গরু দুটি  শরীয়তপুরের মনোহর বাজারের দিকে নিয়ে যাচ্ছিল। সখিপুরের চরকুমারিয়া এলাকায় গরু নিয়ে এলে এলাকাবাসী তাকে সন্দেহ করে। এসময় তাকে গরু দুটি কার জানতে চাইলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে এলাকাবাসী গরুসহ তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে গরুসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে স্থানীয় মাধ্যমে জানতে পেরে গরুর মালিক রফিকুল ইসলাম মোল্লা ও মাধু বেপারী গরু দুটি শনাক্ত করেন। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন,  আব্দুর রশিদ হাওলাদার, আশরাফুল আলী সরদার, কাশেম হাওলাদার। তারা সবাই সখিপুরের বাসিন্দা। এছাড়াও অজ্ঞানপরিচয়ে আরও ২/৩ জনের নামে মামলা করেন। 

ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘গরু চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা