× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কটিয়াদী সংবাদদাতা

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২ ১৩:১৯ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২২ ১৪:১৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় স্বামীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। 

মৃত রিনা আক্তার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামের মহরম আলীর মেয়ে।

প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম জসিম উদ্দিন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি মাসাকসেবী হিসেবে এলাকায় পরিচিত জানা গেছে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, কয়েক মাস আগে রিনাকে বিয়ে করেন জসিম। এটি তার দ্বিতীয় বিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে লাঠি দিয়ে রিনাকে পেটাতে থাকেন জসিম। আঘাতের কারণে রিনা মাটিতে লুটিয়ে পড়েন।

জসিম রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ হাসপাতাল থেকে জসিমকে আটক করে। এ ঘটনায় রাতেই রিনার বাবা কটিয়াদী মডেল থানায় মামলা করেন।

ওসি জানান, জসিম প্রায়ই রিনাকে নির্যাতন করত। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা