× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১৯:১২ পিএম

আপডেট : ১৫ মে ২০২৪ ১৯:৪০ পিএম

গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ

মৌলভীবাজারে গণধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার (১৫ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় দেন। আসামিরা হলেন- জেলার রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের আবারক মিয়া ও দক্ষিণ কাসিমপুর গ্রামের জয়নাল মিয়া। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার অইয়া গ্রামের গৃহবধূ রাশেদা বেগম ২০১৮ সালের ৩০ মে বেলা ৩ ঘটিকার দিকে ধান কেনার জন্য ৭০ হাজার টাকা নিয়ে মৌলভীবাজার জেলার রাজনগরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পরে বোন রায়শাকে জানান, রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের আবারক মিয়ার বাড়িতে যাচ্ছেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর রাজনগর উপজেলার মাছু গাঙ্গে রাশেদার মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের ভাই আব্দুল খালিদ বাদী হয়ে ২০১৮ সালের ২ জুন রাজনগর থানায় মামলা দায়ের করেন।

মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ জানান, মামলাটির সাক্ষ্যপ্রমাণে আসামি আবারক মিয়া ও জয়নাল মিয়ার বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা