× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে নির্বাচনী প্রচারে দুই পোলিং অফিসার

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৯:৩৫ পিএম

আপডেট : ১৪ মে ২০২৪ ১৯:৫৫ পিএম

আড়াইহাজার উপজেলা পরিষদ। ছবি : সংগৃহীত

আড়াইহাজার উপজেলা পরিষদ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন দুই পোলিং অফিসার। যার ছবি সামাজিকমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তালিকাভুক্ত পোলিং অফিসার এবং চৈতনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল শাহিন সোমবার (১৩ মে) বিকালে বিশনন্দী এলাকায় সাইফুল ইসলাম স্বপনের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বিষয়টি সামাজিকমাধ্যমে এমডি স্বপন নামের আইডি থেকে পোস্ট করা হয়।

অপরদিকে সদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালিকাভুক্ত পোলিং অফিসার শামিম আহমেদ তার ব্যক্তিগত আইডি থেকে সাইফুল ইসলামকে জয়ী করার জন্য আহ্বান জানান।

ভোটার কামাল হোসেন, আমজাদ হোসেন, আবুল কালামসহ অনেকে জানান, আমাদের ভোট নেওয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি প্রার্থীর পক্ষে ভোট চান তাহলে আমাদের আর কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে না, তারাই আমাদের ভোট দিয়ে দেবে।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া জানান, ভোটগ্রহণ কর্মকর্তারা ভোট চাইলে কীভাবে নির্বাচন সুষ্ঠু হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি। 

এ ব্যাপারে জানতে ওই দুই পোলিং অফিসারের মোবাইলে একাধিকবার কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব-আল-রাব্বি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা