× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, চীনা নাগরিক আহত

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৫:২৮ পিএম

আপডেট : ১৪ মে ২০২৪ ১৬:১৭ পিএম

গাজীপুরে সোমবার রাতে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে ডাকাত দল তাণ্ডব চালায়। প্রবা ফটো

গাজীপুরে সোমবার রাতে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে ডাকাত দল তাণ্ডব চালায়। প্রবা ফটো

গাজীপুর মহানগরীর কাশিমপুর মাধবপুরে বাড়ির মালিক  ও ভাড়াটিয়া এক চীনা নাগরিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে আহত হয়ে ওই চীনা নাগরিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চীনা নাগরিকের নাম জানা যায়নি। ডাকাত দলের সদস্যরা নগদ ৮ লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ।  

সোমবার (১৩ মে) রাত ১টার দিকে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মিয়ন বলেন, সোমবার রাতে ৭/৮ জনের ডাকাত দলের সদস্যরা জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-মুখ-বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা আমার ফ্ল্যাটের নিচ তলায় থাকা এক চীনা নাগরিকের রুমে নিয়ে যায়। সেখানে সে দরজা খুলতে না চাইলে লক ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মাথায় আঘাত করে আহত করা হয়। পরে ডাকাতরা তার ঘর তছনছ করে তারা পালিয়ে যায়।

তিনি বলেন, ‘চীনা নাগরিকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে ঘটনার পর সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারসহ ডিবির একটি তদন্তদল ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, গত রাতে ডাকাতির ঘটনায় একজন আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাত সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এর আগে, গত ৫ মে গভীর রাতে একদল ডাকাত কাশিমপুর সারদাগঞ্জ হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাত দল তাদের জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা