× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলভীবাজারের রাজনীতিতে প্রথম ট্রান্সজেন্ডার জারা ইসলাম

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ১৪ মে ২০২৪ ০৯:৩৯ এএম

ট্রান্সজেন্ডার জারা ইসলাম

ট্রান্সজেন্ডার জারা ইসলাম

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্রান্সজেন্ডার জারা ইসলাম। মৌলভীবাজার জেলার ছাত্ররাজনীতির ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা তিনি।

গত শুক্রবার (১০ মে) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা। পরে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রশান্ত কৈরীকে সভাপতি এবং প্রিন্স রায় পিয়াসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা সংসদের কমিটি গঠন করা হয়। কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জারা ইসলাম।

এ ব্যাপারে নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রিন্স রায় পিয়াস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কৃতি শিক্ষার্থী ও মেধাবী ছাত্রনেতা ট্রান্সজেন্ডার জারা ইসলামকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করার মধ্য দিয়ে প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন এক অধ্যায় রচিত হলো।’

সভাপতি প্রশান্ত কৈরী বলেন, ‘ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সব ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ট্রান্সজেন্ডার অধিকারসহ গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নতুন নতুন ইতিহাস রচনা করেছে মেধাবী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ইতিহাস ও ঐতিহ্যের নগরী মৌলভীবাজার জেলায় এ প্রথম কোনো ট্রান্সজেন্ডার ছাত্রনেতৃত্বে অধিষ্ঠিত হলো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা