× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় যুদ্ধাপরাধে অভিযুক্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৪:০৫ পিএম

আপডেট : ১৩ মে ২০২৪ ১৪:৫৫ পিএম

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার আসামি মো. আবু বক্কর সিদ্দিক

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার আসামি মো. আবু বক্কর সিদ্দিক

কুমিল্লায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও যুদ্ধাপরাধে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১৩ মে) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ কুমিল্লার উপপরিচালক মাহমুদুল হাসান। এর আগে রবিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার মো. আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মান্দার সরদারের ছেলে।

র‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন কুমিল্লায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা