মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৩:৫৪ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১৪:১৯ পিএম
মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকার এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। রবিবার (১২ মে) মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাবিব জমিদারের দাবি ৫০ ভরি স্বর্ণ, নগদ ৭০ হাজার রিয়েল; যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ লাখ টাকা, দুটি ল্যাপটপ নিয়ে গেছে ডাকাত দল।
তিনি বলেন, ‘দ্বিতীয় তলার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ডাকাত দল। আমাদের ব্যবহৃত দুটি আইফোন জব্দ করে পানিতে ভিজিয়ে রেখে যায়। ঘণ্টাব্যাপী তাণ্ডব ও ডাকাতি চালায় তারা। পরে আমার মেয়ে ৯৯৯ এ কল দিলে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, ‘ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’