× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ১৩ মে ২০২৪ ১৩:৪১ পিএম

সোমবার সকালে আলতাফ উদ্দিনের মরদেহ দেখতে তার বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা। প্রবা ফটো

সোমবার সকালে আলতাফ উদ্দিনের মরদেহ দেখতে তার বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা। প্রবা ফটো

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) রাত সাড়ে তিনটার দিকে ভারতের সীমান্ত এলাকা উপজেলার ধোপাজুরিতে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ উদ্দিন হালুয়াঘাটের বানাইচিরিঙ্গি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।  

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক আলতাফ উদ্দিন তার বাড়ির পাশের এলাকা ধোপাজুরি পাহাড়ের ঢালে এ বছর বোরো আবাদ করেছিলেন। ওই ধান কেটে শোকানোর জন্য ক্ষেতেই রেখে দিয়েছিলেন তিনি। রবিবার রাতে তার ছেলে হানিফকে নিয়ে কাটা ধান পাহারা দিতে ক্ষেতে যায়। রাত সাড়ে তিনটার দিকে কয়েকটি হাতি তার ধানক্ষেতে আক্রমণ চালায়। এ সময় ছেলে হানিফ নিরাপদ স্থানে চলে এলেও বাবা আলতাফ ফিরে আসতে পারেনি। হাতি শুঁড় দিয়ে প্যাঁচিয়ে আলতাফ উদ্দিনকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ছেলের ডাক চিৎকারে গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় জয়রামকুড়া হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আক্কাস আলী জানান, গত কয়েক বছর ধরে সীমান্ত এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছেন। হাতির আক্রমণে প্রায়ই মারা যাচ্ছে কৃষক। তারা আর কোনো কৃষকের মৃত্যু চান না। তিনি এর স্থায়ী একটি সমাধান চান সরকারের কাছে। 

এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম বলেন, এটা অনেক দুঃখজনক ঘটনা। নিহত কৃষকের পরিবারের জন্য বন বিভাগ থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা রয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে ওই পরিবারকে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা