× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ১৩০ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৪ ২২:১৭ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ২২:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রাইভেটকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ফেনসিডিল সরবারহ করার সময় ১৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখা।

শনিবার (১১ মে) রাত ১১টায় রূপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শরিফুল ইসলাম, ইয়াকুব আলী ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জের রফিকুল ইসলাম বাবু।

গাড়িটির পেছনে এবং সামনে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল বলে জানিয়েছে কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখা।

কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালানো হয়। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ১৩০ বোতল সেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা