× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার, তরুণীর মৃত্যু

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ১৭:১১ পিএম

পরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার, তরুণীর মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলায় কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করতে গিয়ে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১১ মে) রাত ১২টায় উপজেলার পশ্চিম সাতলা মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃত ১৮ বছর বয়সী সুমাইয়া আক্তার আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের হেলাল মীরের মেয়ে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান প্রতিদিনের বাংলাদশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাতে তিনি জানান, সুমাইয়ার পেটের ডান পাশে ব্যথা হলে গতকাল বিকালের দিকে তার বড় ভাই রবিউল মীর তাকে মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। কিন্তু কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করেই অ্যাপেন্ডিসাইটিস হয়েছে জানিয়ে রাত সাড়ে ৮টায় সুমাইয়াকে অস্ত্রোপচার করতে নিয়ে যান সংশ্লিষ্টরা। এরপর ক্লিনিকের চিকিৎসক সাধন বসু অস্ত্রোপচার করেন।

পরিদর্শক বলেন, রাত সোয়া ৯টার দিকে অস্ত্রোপচারের কক্ষ থেকে বের হয়ে চিকিৎসক সাধন বসু স্বজনদের জানান, রোগীর অবস্থা ভালো না। পরে রাত ১২টার দিকে সুমাইয়াকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে তরুণীর মরদেহ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে ক্লিনিক পরিচালক ডা. রেজাউল করিমের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

বরিশাল জেলা সিভিল সার্জন মারিয়া হাসান বলেন, রোগী মৃত্যুর কোনো খবর এখনও পাইনি। স্বজনরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা