× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপরাধীর মদতদাতার বিরুদ্ধেও চলবে অভিযান : অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৪ ১৩:৫৫ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ১৩:৫৬ পিএম

কক্সবাজারে অভিযান চালিয়ে গেল দুই সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে ৪০ জনকে। প্রবা ফটো

কক্সবাজারে অভিযান চালিয়ে গেল দুই সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে ৪০ জনকে। প্রবা ফটো

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ নানা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে পর্যটন এলাকায় বিশেষ অভিযান চলছে। গেল দুই সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে শীর্ষ ছিনতাইকারী, ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৪০ জনকে। ট্যুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং পর্যটন এলাকা অপরাধ মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

রবিবার (১২ মে) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, বিশেষ অভিযানে প্রথম দুই সপ্তাহে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে শহরের আলোচিত ছিনতাইকারী সাকিব, তৌহিদ, নুরুল ইসলাম, ইসমাইল, শরীফ, বেলাল, সাইফুল বাহিনীর প্রধান সাইফুল, সোহেল বাহিনীর প্রধান সোহেল রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আপেল মাহমুদ জানান, ট্যুরিস্ট পুলিশের এ অভিযানে সৌদি নাগরিককে ছুরিকাঘাত করা ছিনতাইকারী দলের সদস্য শিহাব বাহিনীর প্রধান শিহাব, ছাতা মার্কেটে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বাবুকেও গ্রেপ্তার করা করেছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, ছিনতাই করা মোবাইল, অটোরিকশা ও ছিনতাই হওয়া মালামাল। অপরাধের সঙ্গে জড়িতরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি বলেন, পর্যটন এলাকা হবে সার্বিকভাবে নিরাপদ। এখানে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক আইনের আওতায় আসতে হবে। যারা অপরাধীদের মদতদাতা, উস্কানিদাতা এবং হোতা তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধেও শিগগিরই অভিযান পরিচালিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা