× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানিপ্রবাহে বাধার বাঁধটি কেটে দিল প্রশাসন

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৪ ১৬:৩৫ পিএম

বরগুনার বেতাগী উপজেলার তালগাছিয়া খালে পানিপ্রবাহ বাধা সৃষ্টি করা বাঁধটি শুক্রবার কেটে দেয় উপজেলা প্রশাসন। প্রবা ফটো

বরগুনার বেতাগী উপজেলার তালগাছিয়া খালে পানিপ্রবাহ বাধা সৃষ্টি করা বাঁধটি শুক্রবার কেটে দেয় উপজেলা প্রশাসন। প্রবা ফটো

বরগুনার বেতাগীতে তালগাছিয়া খালে বাঁধ দিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টির অভিযোগে অবশেষে বাঁধটি কেটে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১০ মে) বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) দেশান্তরকাঠী এলাকায় উপস্থিত হয়ে স্থানীয় কৃষকদের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ কেটে দেন। 

জানা গেছে, উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী এলাকায় কৃষকদের সেচ সুবিধার জন্য পুরোনো তালগাছিয়া খাল কাটার কর্মসূচি গ্রহণ করে স্থানীয় সরকার। খাল খননের কাজটি বাস্তবায়ন করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. ছত্তার মল্লিক, আওয়ামী লীগ নেতা সালাম শরীফ, রহমান সিকদার, ইউপি সদস্য মজিবর খন্দকার ও তাদের লোকজন। কিন্তু গত তিন মাস ধরে খালের একপাশে বাঁধ দিয়ে খালের পানি আটকে রাখে। এতে চলমান তীব্র তাপপ্রবাহে চরম দুর্ভোগে পড়ে স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া প্রায় ১৫০০ একর জমিতে বোরো চাষ ব্যাহত ও আউশ আবাদ অনিশ্চিত হয়ে পড়ে। 

স্থানীয় কৃষকদের অভিযোগ, খালে বাঁধ দিয়ে জমি শুকিয়ে খালের মাটি বিক্রির জন্য ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।

সরেজমিনে দেখা যায়, তালগাছিয়া খালের গোড়ার দিকে বাঁধ দেওয়ার ফলে ওই এলাকায় খালে পানির প্রবাহ নেই। পানির অভাবে ওই এলাকায় কৃষকদের বোরো চাষ ব্যাহত ও আউশ আবাদ করতে পারছেন না। এমনকি রবি মৌসুমেও সবজি চাষাবাদ করতে পারেননি। গত ফেব্রুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত খননযন্ত্র দিয়ে খালের মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করা হচ্ছে।

স্থানীয় কৃষক বেল্লাল খাঁ, নিজাম খাঁ, সুলতান, মোনাসেফ জানান, এলাকার প্রভাবশালীরা খালে বাঁধ দিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে খালের মাটি ইটভাটায় বিক্রি করত। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারত না। 

বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. ছত্তার মল্লিক বলেন, ‘কৃষকের চাষাবাদের সুবিধার্থে খাল খননের জন্য বাঁধ দিয়েছি। খালটির খননকাজ সম্পন্ন করতে বিলম্বিত হওয়ায় দুঃখ প্রকাশ করছি।’ 

বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, প্রভাবশালীরা খালে বাঁধ দিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছেÑ স্থানীয়দের এমন লিখিত অভিযোগে আজ খালের বাঁধ কেটে দেওয়া হয়েছে। 

বিবিচিনি ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন বলেন, প্রভাবশালীরা খালে বাঁধ দিয়ে স্থানীয়দের ফসলি জমির চরম ক্ষতি করছে। স্থানীয়দের আবেদনে প্রশাসন আজ বাধ্য হয়ে কৃষকদের নিয়ে সেই বাঁধ কেটে দিয়েছে।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমদ বলেন, অবৈধভাবে খালের পানিপ্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ করায় মানুষের কষ্টসহ চাষাবাদ ব্যাহত হচ্ছিল। তাই কৃষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে খালের বাঁধ অপসারণ করে পানিপ্রবাহ স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা