× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি, ঠিকাদারসহ গ্রেপ্তার ২

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৪ ১৬:১৮ পিএম

আপডেট : ১১ মে ২০২৪ ১৬:৪৯ পিএম

ঘটনার দিন পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমের কক্ষে প্রবেশের ভিডিও থেকে নেওয়া ছবি।

ঘটনার দিন পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমের কক্ষে প্রবেশের ভিডিও থেকে নেওয়া ছবি।

কার্যালয়ে ঢুকে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ভয়ভীতি, ত্রাসসৃষ্টি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ঠিকাদারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ মে) সকালে পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন পাবনা পৌর এলাকার চক গোবিন্দার চাঁদমারি এলাকার জামাল উদ্দিন তোতনের ছেলে ঠিকাদার রোকনুজ্জামান তুষার ও কালাচাঁদপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. আকাশ। পলাতক পৌর এলাকার রাজিবুল হাসান রাজিব এবং রনা বিশ্বাসসহ অজ্ঞাত কয়েকজনকে মামলার আসামি করা হয়েছে।

এজাহারের বরাতে পুলিশ জানায়, গত বুধবার (৮ মে) পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমের কক্ষে মিটিং করছিলেন বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা। দুপুর ১টার দিকে হঠাৎ রাজিব ও তুষারের নেতৃত্বে ১৪ থেকে ১৫ জনের একটি দল সেই কক্ষে ঢুকে গণপূর্তের বিভিন্ন ঠিকাদারি কাজ নিয়ে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে জেরা  শুরু করেন। একপর্যায়ে গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন তারা। এ সময় অন্য প্রকৌশলীরা বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান অভিযুক্তরা।

এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে গতকাল শুক্রবার রাতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও মামলার বাদী আনোয়ারুল আজিম বলেন, ‘তারা ঠিকাদার (রাজি-তুষার), ঠিকাদারি কাজ করেন। সেদিন যা ঘটেছিল, তা থানায় দেওয়া এজাহারে উল্লেখ করা হয়েছে। এ বাইরে কিছু নেই।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, অভিযোগের পর মামলা দায়ের হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে রোকনুজ্জামান তুষার ও মো. আকাশকে গ্রেপ্তার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা