× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রুটি নিয়ে অবতরণের পর রানওয়েতে বন্ধ হয়ে যায় উড়োজাহাজ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ মে ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ১০ মে ২০২৪ ১৭:৩১ পিএম

শুক্রবার চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের মাঝখানে থেমে যায় ত্রুটিযুক্ত উড়োজাহাজটি। প্রবা ফটো

শুক্রবার চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের মাঝখানে থেমে যায় ত্রুটিযুক্ত উড়োজাহাজটি। প্রবা ফটো

কারিগরি ত্রুটির কারণে বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের মাঝখানে থেমে যায় সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়ে আসা এয়ার অ্যারাবিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। প্রায় ১২ মিনিট পর উড়োজাহাজটিকে নিরাপদে টেনে রানওয়ে থেকে সরিয়ে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বিমানবন্দরে কোনো ফ্লাইট বিপর্যয় হয়নি।

শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ১৯১ জন যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে এসেছিল উড়োজাহাজটি। তবে মাঝ আকাশে হাইড্রোলিক প্রেসারে সমস্যা শনাক্ত করেন উড়োজাহাজের ক্যাপ্টেন। বিষয়টি বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। পরে অবতরণের পরপরই রানওয়েতে বন্ধ হয়ে যায় উড়োজাহাজটি। তবে আগে থেকে প্রস্তুত থাকায় দ্রুতই পরিস্থিতি সামলে নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, ‘উড়োজাহাজটির হাইড্রোলিক প্রেসারে সমস্যার কথা ক্যাপ্টেন বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে জানানোর পর আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। অবতরণের পরপরই উড়োজাহাজটি রানওয়েতে বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর মাত্র ১২ মিনিটের মধ্যে উড়োজাহাজটি নিরাপদে টার্মিনালের সামনে টেনে নিয়ে আসি আমরা। এ কারণে বিমানবন্দরের কোনো ফ্লাইট বিপর্যয় হয়নি। ক্যাপ্টেনও দক্ষভাবে বিষয়টি সামলেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা