× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরে আটকে পড়া যাত্রীরা গন্তব্যে গেলেন অন্য লঞ্চে

বরিশাল সংবাদদাতা

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২ ১১:২১ এএম

আপডেট : ০৩ আগস্ট ২০২২ ১৩:৫৭ পিএম

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এমভি সুন্দরবন-১১ লঞ্চ চরে আটকে যায়

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এমভি সুন্দরবন-১১ লঞ্চ চরে আটকে যায়

ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে এমভী সুন্দরবন-১১ লঞ্চ নদীতীরবর্তী চরে আটকে যায়। পরে সুরভী-৭ নামের আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে বরিশালে পৌঁছে দেয়।

চাঁদপুরের পশ্চিম মোহনপুরসংলগ্ন নদীতে মঙ্গলবার রাত পৌ‌নে ১২টার দিকে ই‌ঞ্জি‌নে ত্রুটি দেখা দিলে লঞ্চটির নিয়ন্ত্রণ হারান মাস্টার।

লঞ্চের মাস্টার আলম সর্দার জানান, ৪০০ থেকে ৫০০ যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয় সুন্দরবন-১১ লঞ্চ। পথে হাইড্রোলিকে ত্রুটি দেখা দিলে লঞ্চটি নিয়ন্ত্রণে নিতে তীরবর্তী চরের দিকে নিয়ে যাওয়া হয়। 

তবে লঞ্চটি চরে আটকে গেলে এবং নদীতে ভাটি থাকায় সেটিকে আর নামানো সম্ভব হয়নি। পরে যাত্রীদের সুরভী-৭ লঞ্চে তুলে দেয়া হয়, যাতে তারা নিরাপদে বরিশালে পৌঁছাতে পারে।

সুরভী-৭ লঞ্চের যাত্রী ওমর ফারুক বলেন, ‘সুন্দরব‌ন-১১ লঞ্চ আমা‌দের লঞ্চটির সাম‌নে ছি‌ল। সুন্দরবন চ‌রে আট‌কে থাক‌তে দে‌খে সুরভী-৭ লঞ্চ‌টি নোঙর ক‌রে। সুন্দরবন-১১ ল‌ঞ্চের কা‌ছে গি‌য়ে দেখ‌তে পাই চরের ওপ‌রে উ‌ঠে গে‌ছে লঞ্চ‌টি এবং পেছ‌নের দি‌কে কাত অবস্থায় র‌য়ে‌ছে। পা‌নি ওঠার মতো অবস্থা ল‌ঞ্চে।

আটকে যাওয়া লঞ্চটি বুধবার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা যায়নি। 

প্রবা/রি/ম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা