× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে সাম্পান শোভাযাত্রা

কর্ণফুলী নদীকে ধংস হতে দেওয়া যাবে না

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ মে ২০২৪ ২১:০৭ পিএম

কর্ণফুলী নদীকে ধংস হতে দেওয়া যাবে না

বেপরোয়া দূষণ ও দখলে মৃত্যুর মুখে এগোচ্ছে চট্টগ্রাম নগরীর ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত কর্ণফুলী নদী। এ নদীর দুরবস্থা দেশের সামগ্রিক পরিবেশ ও অর্থনীতিকেও বড় ক্ষতির মুখে ফেলবে। তাই এ নদীকে ধংস হতে দেওয়া যাবে না। কর্ণফুলীকে বাঁচাতে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। 

বৃহষ্পতিবার (৯ মে) বন্দরনগরীতে সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলার ১৮তম আসরের দ্বিতীয় দিনের সাম্পান শোভাযাত্রায় বক্তারা এসব কথা বলেন। 

সকালে তিন শতাধিক সাম্পানের অংশগ্রহণে নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হয় শোভাযাত্রা। বাকলিয়া এলাকা ঘুরে সেটি আবার অভয়মিত্র ঘাটে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া মাঝিরা তাদের সাম্পানে কর্ণফুলী রক্ষার দাবিতে বিভিন্ন শ্লোগানওয়ালা প্লেকার্ড পদর্শন করেন এবং কর্ণফুলী ও সাম্পান ঘাট রক্ষার দাবি জানান। এ সময় শত শত সাম্পানের শোভাযাত্রায় পুরো নদীতে নান্দনিক এক দৃশ্যের অবতারণা ঘটে। 

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন, ‘কর্ণফুলী ও চট্টগ্রাম মহানগরীর পরিবেশ রক্ষার যে সামাজিক আন্দোলন; সেটি ব্যর্থ হলে পুরো জাতি ব্যর্থ হবে। সেই সঙ্গে আমরা আমাদের আগামি প্রজন্মের ধ্বংস ডেকে আনবো। সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে দেব না। তাদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে কর্ণফুলী নদীকে রক্ষা করতে হবে।’ 

কর্ণফুলীর রক্ষার যেকোনো উদ্যোগে সবসময় সঙ্গে থাকার আশ্বাস দিয়ে সিএমপি কমিশনার পরিবেশ আন্দোলনকারীদের উদ্দেশ বলেন, ‘আপনাদের আন্দোলনে আমরা সক্রিয়ভাবে জড়িত আছি। কারো ভয়-ভীতিতে পিছিয়ে আসার কোন কারণ নাই।’ 

উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘ছোট বেলা থেকে একটি স্বচ্ছ সুন্দর কর্ণফুলী নদী দেখে বড় হয়েছি। দেশ উন্নত হচ্ছে কিন্তু মানুষের পরিবেশ বিধ্বংসী আচরণে কর্ণফুলী ধ্বংস হচ্ছে। যা হতে দেয়া যাবে না।’

২০১৪ সালের মাস্টার প্ল্যান অনুযায়ী কর্ণফুলীর নাব্যতা রক্ষার দাবী জানান প্রধান বক্তা চৌধুরী ফরিদ। 

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় শোভাযাত্রায় বক্তব্য রাখেন ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমানসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা