× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে ধর্ষণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৪ ১২:৫৫ পিএম

আপডেট : ০৯ মে ২০২৪ ১৩:০৮ পিএম

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। প্রবা ফটো

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে খোনকার পাড়া ও ডেগিল্লার বিল এলাকা থেকে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খোনকার পাড়ার বাসিন্দা শাহজাহান মিয়া ও সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ডেগিল্লার বিল এলাকার মো. ইসমাইল।

বৃহস্পতিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে র‌্যাব সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল খোনকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করে। একইদিন রাতে সাবরাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইসমাইলকে গ্রেপ্তার করে র‌্যাব। 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা