× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৫:৪৪ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১৬:০৫ পিএম

স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে ‘অন্য জনের’ হয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন তিন যুবক। বুধবার (৮ মে) সকালে সিভিল সার্জন কার্যালয়ে ভাইভা বোর্ডে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। 

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, মো. জয়নাল আবেদিন চৌধুরী, মো. জাবেদ এবং রনি দাশ। জয়নালের বাড়ি বাঁশখালী উপজেলার কাথরিয়া গ্রামে, জাবেদের বাড়ি চন্দনাইশ উপজেলা পশ্চিম কেশুয়া গ্রামে এবং রনি দাশের বাড়ি লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামে। তবে তারা কাদের হয়ে পরীক্ষা দিতে এসেছেন সেই বিষয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছুই জানায়নি সিভিল সার্জন কার্যালয়।

সুজন বড়ুয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরীক্ষার প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসেছেন তারা। যাচাই-বাছাইয়ের সময় তারা ধরা পড়েন। তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা