× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৫:২৪ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১৫:৩৪ পিএম

বুধবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়। প্রবা ফটো

বুধবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেওয়াসহ ভোটারদের প্ররোচিত করার দায়ে দুই পোলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে তাদের দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় পোলিং এজেন্ট শাকিব মিয়াকে আটক করে ১৫ দিন এবং ভোটারদের প্ররোচিত করার দায়ে পোলিং এজেন্ট হৃদয় মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজ দূরে ভোটারদের অন্যায়ভাবে প্ররোচিত করার সময় রাকিব হোসেন নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা