× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর ডিসির ফেসবুক আইডি হ্যাক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ০৯:৫৬ এএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১১:১৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুর জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার (৮ মে) সকালে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমানে অ্যাকাউন্ট দুটি আনভিজিবল হয়ে আছে। বিষয়টি প্রথমে ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে। পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘যদি দুটি অ্যাকাউন্ট থেকে কোনো বিভ্রান্তিকর পোস্ট বা অন্য কোনো কনটেন্ট প্রকাশ পায় তাহলে তাতে বিভ্রান্ত হবেন না। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা