× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮০০ টাকার জন্য রিকশাচালককে কুকুরের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন

সাভার প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১৯:৪৩ পিএম

আপডেট : ০৭ মে ২০২৪ ২০:০২ পিএম

পায়ে শিকল পরিয়ে একটি কুকুরের সঙ্গে খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ করেন রিকশাচালক রবিউল। প্রবা ফটো

পায়ে শিকল পরিয়ে একটি কুকুরের সঙ্গে খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ করেন রিকশাচালক রবিউল। প্রবা ফটো

সাভারে পাওনা ৮০০ টাকার জন্য রবিউল ইসলাম নামে এক রিকশাচালককে কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালি এলাকায় একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ওই রিকশাচালককে উদ্ধার করে পুলিশ। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি বাঁধা অবস্থায় ছিলেন। 

ভুক্তভোগী রবিউল তেঁতুলঝোড়ার ঋষিপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়ায় থেকে রাজধানীর শ্যামলীতে রিকশা চালান। অভিযুক্ত মো. মামুন তেঁতুলঝোড়ার ভরালি এলাকায় ভাঙারির ব্যবসা করেন। ঘটনাস্থলে পুলিশ আসার খবর শুনেই পালিয়ে যান তিনি। 

রবিউল ইসলাম বলেন, ‘আমি আগে ভাঙারি মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মামুনের কাছে বিক্রি করতাম। সেই সময়ে মামুন আমার কাছে ৮০০ টাকা পেত। সেই টাকার জন্য আমাকে তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে ধরে এনে বেধড়ক মারধর করে মামুন। পরে পায়ে শিকল পরিয়ে একটি কুকুরের সঙ্গে আমাকে বেঁধে রাখে। প্রায় সাত ঘণ্টা বেঁধে রাখার পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’

এ ঘটনার পর থেকে অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী মামুন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) রাসেল মোল্লা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা