× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১৯:১৮ পিএম

আপডেট : ০৭ মে ২০২৪ ১৯:২৫ পিএম

রাবি শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির। ফাইল ফটো

রাবি শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির। ফাইল ফটো

বিষধর সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শাকিনুর রহমান সাব্বির নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আর আগে শনিবার (৪ মে) রাজশাহীর পদ্মার পাড়ে সাপের কামড় দেওয়ার ঘটনা ঘটে।

সাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের শাহাবুদ্দিন আলীর ছেলে।

পরিবার ও সহপাঠীদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পদ্মার পাড়ে গিয়েছিলেন সাব্বির। বন্ধুরা মিলে পদ্মার পাড়ে বসে জিলাপি খাচ্ছিলেন। এ সময় বালুর ভেতর থেকে একটি সাপ বের হয়ে সাব্বিরকে দংশন করে। বন্ধুরা সাপটিকে মেরে সাপটিসহ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সাপটিকে রাসেল ভাইপার বলে নিশ্চিত করে এবং ভ্যাকসিন দেয়। এরপর দুই দিন আইসিইউতে রেখে চিকিৎসার পর সোমবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক দুঃখ প্রকাশ করে বলেন, ‘সাব্বির দরিদ্র পরিবারের সন্তান। অনেক পরিশ্রম করে পড়াশোনা করত। প্রতিদিন অনেক জার্নি করে ক্লাসে আসত, পাশাপাশি টিউশনি করত। বিষধর সাপের ছোবলে পরিশ্রমী ছেলেটার মৃত্যু হলো। এটা তার পরিবার এবং আমাদের জন্য মেনে নেওয়াটা ভীষণ কষ্টকর।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা