× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে কাভার্ড ভ্যান-ট্রাকের সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৪ ০৯:০০ এএম

আপডেট : ০৭ মে ২০২৪ ১০:৪৯ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

টাঙ্গাইলের কা‌লিহাতীতে কাভার্ড ভ‌্যান ও ট্রাকের মুখোমু‌খি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে‌ আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৭ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়কে উপজেলার সরাতৈল টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধ‌ু সেতু পূর্ব থানার উপ‌প‌রিদর্শক (এসআই) লিটন মিয়া প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ড ভ‌্যানের ‌মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রা‌কচালক মারা যান। এ ছাড়া কাভার্ড ভ‌্যানের চালকসহ আরও দুজন গুরুতর আহত হন। ত‌াদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হবে।’

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে প‌রিবহন চলাচল বন্ধ হয়ে‌ যায়। এতে মহাসড়কের ৪ কিলো‌মিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হয়। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা প‌রিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো এলেঙ্গা-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়ক ব‌্যবহার না করে এলেঙ্গা-ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার করে। তবে দুর্ঘটনার পর পরই ক্ষ‌তিগ্রস্ত যানবাহন দুটির উদ্ধার কার্যক্রম শুরু করে পু‌লিশ। গা‌ড়ি দুটি সড়ক থেকে সরানোর পর মহাসড়কে প‌রিবহন চলাচল শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা