× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখায় হামলা, আটক ২

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ২১:৪০ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ২১:৫৬ পিএম

হামলার ঘটনায় দুই কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রবা ফটো

হামলার ঘটনায় দুই কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রবা ফটো

রংপুরের মিঠাপুকুরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখায় প্রকাশ্যে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করেছে কিশোর গ্যাং সদস্যরা। সোমবার (৬ মে) বিকাল ৫টার দিকে উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

হামলায় ব্যাংকিং শাখার উদ্যোক্তা মো. আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়েছেন। তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, বলদিপুকুর বাজারে অবস্থিত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখায় হঠাৎ কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে অফিসের ভেতরে ঢুকে লুটপাট ও ভাঙচুর শুরু করে। এ সময় শাখার উদ্যোক্তা আব্দুর রাজ্জাকের চিৎকারে বাজারের লোকজন ছুটে আসেন এবং কিশোর গ্যাংয়ের দুই সদস্য সজিব পাহান (২০) এবং কনক পাহান (২০) নামে দুজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী শাহ আলম মিয়া জানান, অফিসটির ভেতরে কিশোর গ্যাং হামলা চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, চেয়ার, টেবিল ভাঙচুর করে এবং ড্রয়ার ভেঙে নগদ টাকা লুটপাট করে।

প্রত্যক্ষদর্শী রায়হান জানান, ১০ থেকে ১২ জন কিশোর গ্যাং সদস্য আকস্মিক অফিসটিতে হামলা চালায়। এ সময় আব্দুর রাজ্জাক বাধা দিতে গেলে তার পায়ে দেশীয় ছোরা দিয়ে কোপ দেয়।

আহত আব্দুর রাজ্জাক বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই কিশোর গ্যাং আকস্মিক আমার অফিসে হামলা চালিয়ে লুটপাট এবং ভাঙচুর করে। নগদ পনেরো লাখ টাকা লুটসহ তিন লক্ষাধিক টাকার মালামাল ভাঙচুর করা হয়েছে।’

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা