× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইকোর্টে রিট

সরিষাবাড়ীর সেই চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বহাল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৯:৪৯ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ২১:৪৩ পিএম

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিক। প্রবা ফটো

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিক। প্রবা ফটো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিকের প্রার্থিতা বহাল রেখেছেন হাইকোর্টের আপিল বিভাগের বেঞ্চ।

সোমবার (৬ মে) দুপুরে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

জানা গেছে, রবিবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। সেই আদেশকে চ্যালেঞ্জ করে রফিকুল ইসলাম হাইকোর্টের আপিল বিভাগে রিট করেন। সেই রিট পিটিশন মঞ্জুর করে বিচারপতি নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন। 

এ বিষয়ে রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার কবিব বলেন, ‘নির্বাচন কমিশনের আদেশকে আমরা চ্যালেঞ্জ করে রিট দায়ের করলে আদালত মঞ্জুর করে নির্বাচন কমিশনের দেওয়া আদেশটি স্থগিত করেছেন।’ 

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘রবিবার নির্বাচন কমিশন থেকে আমার প্রার্থিতা বাতিল করে দিয়েছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে হাইকোর্টে এসে সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রিট পিটিশন করি। সেই রিট পিটিশনে হাইকোর্ট আমার প্রার্থিতা বহাল রেখেছেন।’

আনারস প্রতীকের এই প্রার্থীর নির্বাচনী চিফ এজেন্ট অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, ‘২ মে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রার্থীসহ আমি গিয়েছিলাম। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সামনে আমি কিছু যুক্তি তুলে ধরি। কিন্তু কোনো তদন্ত ছাড়াই অন্যায়ভাবে নির্বাচন কমিশন রফিকের প্রার্থিতা বাতিল করে। ২ তারিখে শুনানি করে ৫ তারিখে আদেশ দিয়েছে। আমরা সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন আবেদন করলে হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন। ৮ মে নির্বাচনে রফিকুল ইসলাম রফিক আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন- এই আদেশই হাইকোর্ট জারি করেছেন।’

এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও‌ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে তারা একটি আদেশের কাগজ জমা দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা