× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের দিন ‘অস্ত্র নিয়ে’ কেন্দ্রে যেতে বললেন ইউপি মেম্বার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৮:২৭ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৯:২১ পিএম

ভোটের দিন ‘অস্ত্র নিয়ে’ কেন্দ্রে যেতে বললেন ইউপি মেম্বার

ভোটের দিন অস্ত্র নিয়ে কেন্দ্রে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) মো. কবির হোসেন। 

গত ৩ মে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার পশ্চিম পাড়ায় এক নির্বাচনী সভায় তিনি এ আহ্বান জানান। এক মিনিট ১৯ সেকেন্ডের এ সংক্রান্ত একটি ভিডিও রবিবার (৫ মে) রাতে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে কবির হোসেনকে বলতে শোনা যায়, ‘ভোটের দিন প্রত্যেকে যার যার ব্যাগে যার যার অস্ত্র নিয়ে মাঠে আসতে হবে।’

এ সময় তিনি ওই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ছাইদুর রহমান স্বপনকে ৫০০ ভোটে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি ছাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক দুবরাজ। 

এ বিষয়ে কবির হোসেন বলেন, ‘আমি ব্যাগ বলতে গতি বুঝিয়েছি। আর অস্ত্র বলতে ভোটকে বুঝিয়েছি। আসলে গ্রামের ভাষায় আবেগ নিয়ে বলতে গিয়ে বিষয়টা অন্যরকম শোনা গেছে। ইউএনও গত (রবিবার) আমাকে বিষয়টি নিয়ে ডাকিয়েছেন। আমি এভাবে বলে এসেছি।’

এ সময় প্রার্থী ছাইদুর রহমানও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা