× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি ইউএস বাংলার ফ্লাইট

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৮:০৯ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৮:৩৯ পিএম

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি ইউএস বাংলার ফ্লাইট

বৈরী আবহাওয়ার কারণে কলকাতা থেকে আসা ইউএস বাংলার এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। 

সোমবার (৬ মে) বেলা সোয়া তিনটায় বিমানটির চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে সেটি কক্সবাজার বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক বাহারুল হায়াত বিপুল এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, বেলা ৩টা থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হওয়ায় ইউএস বাংলার ২০৮ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে। আবহাওয়া এখন স্বাভাবিক হয়েছে, কিছুক্ষণের মধ্যে ফ্লাইটটি কক্সবাজার থেকে এখানে চলে আসবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএস বাংলার ওই ফ্লাইটটি ছাড়া আর কোনো ফ্লাইট বিপর্যয়ের ঘটনা ঘটেনি। বিকালের সময়টা আমাদের জন্য অফ পিক আওয়ার। এ সময় আন্তর্জাতিক তেমন কোনো ফ্লাইট শিডিউল থাকে না। আর এখন আবহাওয়া স্বাভাবিক হয়েছে, তাই ফ্লাইট শিডিউল বিপর্যয়ের আর কোনো সম্ভাবনা নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা