× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরিষাবাড়ীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৬:০০ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৬:৩৩ পিএম

সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। প্রবা ফটো

সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। প্রবা ফটো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ মে) দুপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াৎ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার বলেন, ‘সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তার কর্মী-সমর্থকদের উস্কানিমূলক বক্তব্য দেওয়া, নির্বাচনে প্রভাব বিস্তার করা এবং হুমকি স্বরূপ কিছু বক্তব্য দেওয়ার কারণে তার প্রার্থিতা বাতিল হয়েছে।’

নির্বাচন কমিশন সচিবালয়ের এক চিঠির বরাতে তিনি জানান, সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের উপস্থিতিতে তার দুজন কর্মী সাইদুর রহমান ও মোতাহার হোসেন জয় অন্য প্রার্থীদের এজেন্ট কেন্দ্রে ঢুকলে হাত ভেঙে যমুনা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয়। এ ছাড়াও অস্ত্র ও পেশিশক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে। তদন্তে বিষয়টি প্রমাণিত হয়। ফলে বিধান অনুযায়ী নির্বাচনে তার প্রার্থিতা বাতিল করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে উস্কানিমূলক এবং হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াৎ হোসেন সরিষাবাড়ী থানায় একটি মামলা করেন। পরে ওই দিন দুপুর ১টার দিকে জেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে থেকে ওই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ওই দুই আওয়ামী লীগ নেতা জেলহাজতে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা