× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১১:১৫ এএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৩:০৮ পিএম

আগুন নিয়ন্ত্রণে যেখানেই ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই পানি স্প্রে করা হচ্ছে। প্রবা ফটো

আগুন নিয়ন্ত্রণে যেখানেই ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই পানি স্প্রে করা হচ্ছে। প্রবা ফটো

সুন্দরবনে লাগা আগুন পুরোপুরি নেভাতে তৃতীয় দিনের মতো কাজ শুরু হয়েছে। সোমবার (৬ মে) সকাল ৭টায় আগুন নির্বাপণের কাজ শুরু হয়। আগুন নেভানোর কাজ করছেন বন বিভাগ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ কাজে সহায়তা করছে স্থানীয় বাসিন্দারাও।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বনসংরক্ষক রানা দেব জানান, গতকাল রাত ১টা পর্যন্ত বন বিভাগ এককভাবে আগুন নেভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করেছে। এর ফলে এখন আর কোথাও তেমন একটা আগুন দেখা যাচ্ছে না। যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই পানি দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রিত আগুন পুরোপুরি নেভাতে সোমবার সকাল ৭টায় বন বিভাগকে সহায়তায় কাজ শুরু করেছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

তিনি আরও বলেন, আগামী দুই দিন এ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি ছিটানো হবে। তবে আপাতত আর ভয়ের কোনো কারণ নেই। কারণ আগুন যাতে আর ছড়াতে না পারে সেজন্য রবিবার ফায়ার লাইন কেটে সেখানে পানি দিয়ে রাখা হচ্ছে। আর আগুনের অস্তিত্বের তেমন একটা নেই, শুধু কিছু কিছু জায়গায় ধোঁয়া রয়েছে।

গত শনিবার দুপুরে সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় আকস্মিক এ আগুন লাগে। এদিকে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি বন বিভাগ। তবে তা উদ্‌ঘাটনে কাজ করছে বন বিভাগের তদন্ত কমিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা