× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ২৩:৪০ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১১:০৫ এএম

গোপালগঞ্জ সদর থানা। প্রবা ফটো

গোপালগঞ্জ সদর থানা। প্রবা ফটো

গোপালগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র জসিম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ মে) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ

এর আগে শনিবার (৪ মে) বিকালে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশুকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার জসিম সিকদার গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বাবা-মায়ের সঙ্গে নানাবাড়ি উরফি ইউনিয়নের গোপালপুর গ্রামে বসবাস করে। ওই শিশু এবং জসিম সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।

ওই শিশুর মা জানান, শনিবার বিকালে তিনি উঠানে কাজ করছিলেন। এ সময় তার মেয়েকে ফুসলিয়ে জসিম বাড়ির এক ঘরে নিয়ে ধর্ষণ করে। সে তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। মেয়ের কান্নায় ঘরে গিয়ে দেখে সে রক্তাক্ত পড়ে রয়েছে। রাত ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা